প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
প্রায় ১৮ লক্ষ টাকার ৫,৯৩৮ পিস ইয়াবা জব্দ করেছে-র্যাব-১০

বিস্তারিত:
রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে র্যাব-১০ প্রায় ১৮ লক্ষ টাকার ৫,৯৩৮ পিস ইয়াবা জব্দ করেছে। অভিযানে একজন পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সাইদ (৪৬) গ্রেফতার হয়।
র্যাবের জানানো মতে, গ্রেফতারকৃত সাইদ বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত সাইদের বিরুদ্ধে পূর্বে ঢাকার শাহআলী থানা ও চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
র্যাব-১০ এর আভিযানিক দল বলেন, “মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।”
গ্রেফতারকৃত সাইদকে ডিএমপি, শেরে বাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।
#র্যাব #মাদকবিরোধী_অভিযান #ইয়াবা #ঢাকা_নিউজ #মাদকদ্রব্য #মাদকজব্দ #মাদকগ্রেফতার #র্যাব১০ #সাইদ_গ্রেফতার #জিরো_টলারেন্স #নিরাপদ_যুবসমাজ #BangladeshNews #DrugBust #SherEbanglaNagar #DhakaCrime
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল